1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির কর্মসূচি আজ - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির কর্মসূচি আজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবিতে আজ শনিবার রাজধানীতে গণমিছিল কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল হবে। মিছিলটি শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটর মোড় থেকে শুরু হবে। মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন।

গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তোলেন।

এর আগে, জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে একাধিক আন্দোলন করে গণঅধিকার পরিষদ। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে এনসিপি। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট