1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত : খসরু - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি তার ব্যক্তিগত সিদ্ধান্ত : খসরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে ফেরার বিষয়টি তারেক রহমানের পারিবারিক ও ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে কেন তারেক রহমানকে ট্রাভেল ভিসা দেওয়া হবে, তা জানা নেই।

মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে ফিউচার বাংলাদেশের চ্যালেঞ্জ অনুষ্ঠানে অংশ নেওয়ার পর গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, মানুষের আস্থা নিয়েই বিএনপি রাজনীতি করে। আগামী নির্বাচনে চলমান পরিস্থিতি কোনো প্রভাব ফেলবে না তা দেশের মানুষ সুযোগ পেলেই প্রমাণ করবে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের বিনিয়োগ হবে ডিজিটাল ইকোসিস্টেমে, যাতে সব তরুণ কর্মসংস্থানে ঢুকতে পারে। বিএনপির ইশতেহার হবে বাস্তব পরিকল্পনার ওপর ভিত্তি করে।

সম্প্রতি এক ফেসবুক পোস্টে তারেক রহমান লেখেন, এখনই দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার সুযোগ আমার একক নিয়ন্ত্রণাধীন নয়। বিষয়টিকে স্পর্শকাতর ও বিস্তারিত জানানোর সুযোগ সীমিত উল্লেখ করে তিনি লেখেন, রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত অবস্থায় উপনীত হলেই তিনি দেশে ফিরবেন।

এদিকে, সোমবার পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো তথ্য পররাষ্ট্র মন্ত্রণালয় বা দূতাবাসে নেই। তার স্ট্যাটাস স্পর্শকাতর, তবে সরকারের কোনো বাধা নেই। তিনি দেশে আসতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয় তাকে ওয়ান টাইম পাস দেবে। চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে অন্তর্বর্তী সরকার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট