1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ঢাবির ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কারের দাবি ছাত্রদলের - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

ঢাবির ঝুঁকিপূর্ণ ভবন দ্রুত সংস্কারের দাবি ছাত্রদলের

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঝুঁকিপূর্ণ ভবন তালিকাভুক্ত করে দ্রুত সংস্কার করার দাবি জানিয়েছে ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।

শুক্রবার (২১ নভেম্বর) দেওয়া এক বিজ্ঞপ্তিতে দলটি জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনসমূহকে তালিকাভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত সংস্কার বা পুনর্নির্মাণের কোনো বিকল্প নেই।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার সকালে ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়, যার ফলে দেশের বিভিন্ন জায়গায় বহু মানুষ হতাহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলে বসবাসরত অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হলের জরাজীর্ণ ভবনসমূহের অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। বিগত সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীদের জন্য নিরাপদ আবাসন নিশ্চিতের লক্ষ্যে কার্যকর উদ্যোগ গ্রহণ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার স্মারকলিপি দিলেও এখন পর্যন্ত এ বিষয়ে দৃশ্যমান কোনো অগ্রগতি দেখা যায়নি। আজ সকালে সৃষ্ট ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের মধ্যে পুনরায় জীবনের নিরাপত্তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে। এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব ঝুঁকিপূর্ণ ভবনসমূহকে তালিকাভুক্ত করে দ্রুততম সময়ের মধ্যে উপযুক্ত সংস্কার বা পুনর্নির্মাণের কোনো বিকল্প নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট