1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

টিপু মুনশি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ৪৬৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : প্রায় ১০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পতিত স্বৈরাচার সরকারের সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন।

প্রথম মামলায় টিপু মুনশির বিরুদ্ধে পাঁচ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তার ১১টি ব্যাংক হিসেবে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকার লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

অন্য মামলায় টিপু মুনশির স্ত্রীর বিরুদ্ধে চার কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া, টিপু মুনশির দুই মেয়ে তানিয়া অন্যন্যা মুনশি ও তৃষা মুনশির নামে কয়েকটি ব্যাংক হিসাব বিবরণী, তারা বিভিন্ন কোম্পানির পরিচালক ও তাদের নামে বিভিন্ন কোম্পানির শেয়ার থাকার কথা জানিয়েছে দুদক। টিপু মুনশির দুই মেয়ের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত ২৮ আগস্ট রাতে গুলশানের এক ব্যবসায়ীর বাসা থেকে টিপু মুনশিকে গ্রেফতার করে র‌্যাব। রংপুরের এক হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এর আগে, ২২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) টিপু মুনশি ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট