1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:০০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জিয়ার মৃত্যুবার্ষিকীতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির তিন দিনের কর্মসূচি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৫১৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে তিন দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি।

বৃহস্পতিবার মহানগর দক্ষিণ বিএনপির সদস্য ও দপ্তরের দায়িত্বে সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে, ৩০, ৩১ মে ও ১ জুন ঢাকা মহানগর দক্ষিণের ২৪ থানা এবং ৮০টি সাংগঠনিক ওয়ার্ডের উদ্যোগে দোয়া মাহফিল, দরিদ্র, শ্রমজীবী ও মেহনতি মানুষের মধ্যে খাদ্যসামগ্রী, বস্ত্র, বিশুদ্ধ পানি এবং খাবার স্যালাইন বিতরণ।

এছাড়া নগরীর বিভিন্নস্থানে পোস্টার, ব্যানার ও ফেস্টুনের মাধ্যমে জিয়ার জীবন ও কর্ম সম্পর্কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরবে দক্ষিণ বিএনপি।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালামের সভাপতিত্বে এবং সদস্যসচিব রফিকুল আলম মজনুর সঞ্চালনায় বুধবার এক যৌথ সভায় এই কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে। এছাড়া সাংগঠনিক কার্যক্রমে আরও গতি আনতে শাহাদাতবার্ষিকীর আগেই দক্ষিণের তুলনামূলক নিষ্ক্রিয় এবং দুর্বল ওয়ার্ড কমিটি ও নেতৃত্ব চিহ্নিত করে সাংগঠনিক ব্যবস্থা নিতে জোনভিত্তিক কর্মিসভার সময়সূচিও চূড়ান্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট