1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাল ভোট দেওয়ার চেষ্টা হলে ভোট বন্ধ: আহসান হাবিব - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

জাল ভোট দেওয়ার চেষ্টা হলে ভোট বন্ধ: আহসান হাবিব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ৫৩২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আহসান হাবিব খান বলেছেন, কেন্দ্রের মধ্যে যদি কেউ জোরাজুরি করে, যদি একটি ভোটও জাল দেওয়ার চেষ্টা করে, তাহলে ভোটকেন্দ্র বন্ধ করে চলে যাবেন। আমরা সেখানে পুনরায় নির্বাচন দেব।

শনিবার সকালে যশোরের মনিরামপুরে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ে নির্বাচনে অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণকালে তিনি এ নির্দেশ দেন।

তিনি আরও বলেন, যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, আপনারা সাথে সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাবেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে। যদি সেটি সম্ভব না হয়, আপনারা আপনাদের জীবন বাঁচিয়ে কেন্দ্র বন্ধ করে চলে যাবেন। কিন্তু কোনো পরিস্থিতিতেই ভোটে কারচুপি হতে দেবেন না।
এদিকে দুই দিনব্যাপী এ কর্মশালায় মণিরামপুর উপজেলার ২ হাজার ৭০০ ভোটগ্রহণ কর্মকর্তা প্রশিক্ষণ নেবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট