1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২২ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জাতীয় স্মৃতিসৌধে জাতীয় নাগরিক পার্টির নেতাদের শ্রদ্ধা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ৪৯২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে রাজনৈতিক কার্যক্রম শুরু করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার সকাল ৮টার দিকে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতারা।

শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন নেতারা। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেন, সেকেন্ড রিপাবলিক প্রতিষ্ঠায় কাজ করবে এনসিপি।

আর সদস্যসচিব আখতার হোসেন বলেন, দেশের মানুষের সমর্থন প্রত্যাশা করি।

এরপর রায়েরবাজারে গিয়ে গণঅভ্যুত্থানে শহীদ হওয়া ছাত্র-জনতার কবর জিয়ারত করার কথা রয়েছে এনসিপি নেতাদের।

দলীয় সূত্র জানিয়েছে, সকাল ১০টায় রায়েরবাজার বধ্যভূমিতে ২০২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া মোনাজাত করবেন তারা।

এর আগে গত ২৮ ফেব্রুয়ারি বিকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বিশাল সমাবেশের মধ্য দিয়ে নতুন রাজনৈতিক দল হিসেবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট