1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জাতিসংঘের অধিবেশনে নির্বাচনী প্রস্তুতির রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জাতিসংঘের অধিবেশনে নির্বাচনী প্রস্তুতির রূপরেখা দেবেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৭৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচনের প্রস্তুতি সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুরে ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

গতকাল বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনায় নিউইয়র্কে বাংলাদেশ দূতাবাস কোনো আইনগত পদক্ষেপ নিয়েছে কিনা—এমন প্রশ্নের জবাবে প্রেস সচিব বলেন, আমাদের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ দূতাবাস যথাযথ কর্তৃপক্ষকে জানিয়েছে। আপনারা দেখেছেন, এ ঘটনায় একজনকে ধরা হয়েছে। আমরা এ বিষয়ে স্পষ্ট বিবৃতি দিয়েছি। মূলত রাজনৈতিক নেতৃবৃন্দের আমাদের সঙ্গে বের হওয়ার কথা ছিল, কিন্তু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে তারা ভিন্ন দিক থেকে এসেছেন। আমাদের প্রস্তুতি ছিল, তবে কিছু কমিউনিকেশনের গ্যাপ রয়েছে। এগুলো নিয়ে আমরা কাজ করছি।

আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ কী করতে পারে সেটা আমরা জুলাই-আগস্টে দেখেছি। তারা গুম, খুন, লাখ লাখ মানুষকে ফেক কেস দিতে পারে। এমন কোনো অপকর্ম নাই, যেটা তারা করতে পারে না। এখন ফলাফলে দেখেন, তারা কোথায় গিয়ে ঠেকেছে। রাস্তার ছ্যাচরাদের মতো তাদের অবস্থান। যারা একটা ছোট বাচ্চাকেও ছাড়েনি, তারা কি করতে পারে সেটি আমরা জানি।

প্রধান উপদেষ্টার জাতিসংঘে বক্তব্য প্রসঙ্গে শফিকুল আলম বলেন, অন্তর্বর্তীকালীন সরকার গত ১৪ মাস ধরে কী কী কাজ করেছে, বাংলাদেশের চ্যালেঞ্জগুলো কীভাবে মোকাবিলা করেছে এবং নির্বাচনের প্রস্তুতি কেমন—এসব বিষয় তার বক্তব্যে আসবে। পাশাপাশি জিওপলিটিক্যাল ইস্যুগুলোও স্থান পাবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের একটি ফাউন্ডেশনাল নির্বাচন আমরা ফেব্রুয়ারিতে পেতে যাচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবেই। এটা খুবই উৎসবমুখর নির্বাচন হবে। সে বিষয়ে বিশ্ববাসীকে জানানোই মূল লক্ষ্য। বিশ্বের বড় বড় নেতারা জানিয়েছেন, তারা আমাদের পূর্ণ সহযোগিতা করবেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট