1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে: চরমোনাই পীর - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জনগণ এই সরকারকে প্রত্যাখ্যান করেছে: চরমোনাই পীর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, সদ্য অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে সিংহভাগ জনগণ অংশগ্রহণ করেনি। ভোটও প্রদান করেনি। জনগণ এক অঘোষিত যুদ্ধের মাধ্যমে এই সরকারকে প্রত্যাখ্যান করেছে।

বুধবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সিটিউশনে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক আয়োজিত কেন্দ্রীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

চরমোনাই পীর বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, এর থেকে সুন্দর নির্বাচন আর হতে পারে না। এসব দেখে পরবর্তী প্রজন্ম কি শিখবে? একদিন এসবের পতন হবে, যা এ সরকার ভালোভাবেই জানে। আর ইসলামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, তার বিরুদ্ধে আমাদের সবাইকে সচেতন ও প্রতিবাদী হতে হবে।
সম্মেলনে চরমোনাই পীর সাহেব ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নাম ঘোষণা করেন এবং তাদের শপথ পাঠ করান।

সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামি আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, সাবেক কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন, মহাসচিব ইউনুস আহমেদ, ফায়জুল করিম প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট