1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
জনগণের ভয় কাটলে, দিনক্ষণ গুনতে হবে না : মান্না - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

জনগণের ভয় কাটলে, দিনক্ষণ গুনতে হবে না : মান্না

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৬১২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জনগণের ভয় কাটলে, দিনক্ষণ গুনতে হবে না। তখন সরকার পালাবার পথ পাবে না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার প্রতিবাদে এবং রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবিতে সমাবেশে তিনি এই মন্তব্য করেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, আমাদের আন্দোলনের সঙ্গে জনগণ আছে। জনগণের ভয় কাটলে, দিনক্ষণ গুনতে হবে না। তখন সরকার পালাবার পথ পাবে না। সেই দিন আসছে, আমাদের কাজগুলো অব্যাহত রেখেছি। আমরা অন্য কোনো চিন্তার মধ্যে নাই, আমাদের মধ্যে কোনো পিছুটান নাই, আমাদের মধ্যে কোনো ভয় নাই, কোনো লোভ নাই। আমরা এই সরকারকে কেয়ার করি না।

সাবেক ডাকসু ভিপি বলেন, আজ পারি, কাল পারি, পরশু পারি; আওয়ামী লীগকে আমরা বিদায় করবো। আপনাদের (আওয়ামী লীগ) ২১ বছর সময় লেগেছিল ক্ষমতায় ফিরতে। আপনাদের আমরা পরাজিত করেছি রাজনীতির মাঠে। আপনারা গায়ের জোরে টিকে আছেন। গায়ের জোরে আপনাদের এখনও পরাজিত করা যায় নাই। আপনাদের গায়ের জোর কমবে, মানুষের সাহস বাড়বে। আমরাও জিতব সেই দিনের জন্য অপেক্ষা করেন।

জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদকশহীদ উদ্দিন মাহমুদ স্বপনের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু।

সমাবেশ পরিচালনা করেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল তারেক। সমাবেশ শেষে একটি মিছিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট