1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক - ধানের শীষ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফারুক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ৫৪১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে গেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

অসুস্থতার বিষয়ে ফারুক বলেন, ‘২০১১ সালের ৬ জুলাই সংসদ ভবনের সামনে সংসদ সদস্যদের মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী অত্যাচার অবিচার করে আমার পায়ের লিগামেন্টটা সম্পূর্ণ ছিড়ে ফেলে। তাই ২০১১ সালের পর থেকে প্রতিবছর জুলাই মাসে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যাই।’

এসময় তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অসুস্থ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট