1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৩৭৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : চোখের জরুরি চিকিৎসার জন্য ব্যাংকক গেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগমও রয়েছেন।

সোমবার দিবাগত রাত ২টা ৪৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, সোমবার স্যারের চোখে সমস্যা দেখা দিলে দ্রুতই গুলশানে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসকদের দেখান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানান, স্যারের চোখের রেটিনায় দ্রুত একটি অস্ত্রোপচার জরুরি। চিকিৎসকদের পরামর্শে চোখের চিকিৎসা নিতে ব্যাংককের রুটনিন আই হসপিটালে (Rutnin eye hospital) দ্রুত যোগাযোগ করে অ্যাপয়েন্ট করা হয়।

বিএনপি মহাসচিবের একান্ত সহকারী ইউনুস আলী জানিয়েছেন, মহাসচিবের আশু আরোগ্যে কামনায় তার পরিবার দেশবাসী এবং দলীয় নেতা-কর্মীদের কাছে দোয়া চেয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট