1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন খন্দকার ড. মোশাররফ - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন খন্দকার ড. মোশাররফ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ৩৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর গেলেন। রবিবার রাত ১২টার দিকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। সঙ্গে তার স্ত্রী, দুই ছেলেসহ পরিবারের ১১ জন সদস্য রয়েছেন।

খন্দকার মোশাররফ হোসেনের প্রেস সচিব শাহ আখতারুজ্জামান এ তথ্য জানিয়ে বলেন, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি সিঙ্গাপুরে গেছেন।

এর আগে গত ২৭ জুন চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান খন্দকার মোশাররফ হোসেন। তখন পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে। তার হার্টেও সমস্যা রয়েছে। এ অবস্থায় চিকিৎসকেরা টিউমার অপসারণে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ মনে করছেন। সে জন্য সেখানে ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে ভর্তি হয়ে মস্তিষ্কে রেডিওথেরাপি নেন তিনি।
টানা দুই মাস সিঙ্গাপুরে চিকিৎসা শেষে গত ৫ সেপ্টেম্বর দেশে ফেরেন ড. মোশাররফ। এরপর গুলশানের বাসাতেই অবস্থান করছিলেন তিনি। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হয় গত ৫ ডিসেম্বর তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট