1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
চলমান সার্বিক অবস্থা বিবেচনায় স্থগিত হেফাজতের মহাসমাবেশ - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

চলমান সার্বিক অবস্থা বিবেচনায় স্থগিত হেফাজতের মহাসমাবেশ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৫৪২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী ২৯শে ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ স্থগিত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার দুপুরে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মুফতী কিফায়াতুল্লাহ আজহারী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, গত ৮ই ডিসেম্বর বাইতুল মোকাররমের উত্তর গেইটে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তিসহ নেতাকর্মীদের নামে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার এবং জাতীয় শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সকল বিষয় বাতিলের দাবিতে হেফাজতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেই সমাবেশ থেকে আগামী ২৯শে ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ করার ঘোষণা দেয়া হয়। কিন্তু হেফাজতে ইসলাম বাংলাদেশের নীতিনির্ধারণী ফোরামের নেতারা দেশের চলমান সার্বিক অবস্থা বিবেচনা করে এসময় আপাতত এই মহাসমাবেশ স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন।

দ্রুত সময়ের মধ্যে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও বিবৃতিতে জানানো হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট