1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন : প্রধান উপদেষ্টা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৪৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : চলতি বছরের শেষ নাগাদ জাতীয় নির্বাচন আয়োজনের সম্ভাবনার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বুধবার ঢাকায় জাপানি সম্প্রচার মাধ্যম এনএইচকে-কে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এ ছাড়া গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা নয়াদিল্লিতে আশ্রয় নিয়ে বাংলাদেশ অস্থিতিশীল করতে চাইছেন বলে গতকাল বিবৃতিতে অভিমত প্রকাশ করেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের মাধ্যমে দেশকে গণতান্ত্রিক ধারায় উত্তরণ প্রসঙ্গে জাপানি গণমাধ্যমকে ড. ইউনূস বলেন, নির্বাচন আয়োজনের সবচেয়ে সম্ভাব্য সময় হতে পারে চলতি বছরের শেষ ভাগ। যখন নির্বাচন অনুষ্ঠিত হবে, তখন যে নতুন সরকার নির্বাচিত হবে, তারা একটি স্থিতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর কাজ করার সুযোগ পাবে। তিনি বলেন, যে পরিস্থিতিতে আমরা দায়িত্ব নিয়েছি, সে প্রেক্ষাপটে আমি মনে করি- আমরা অনেক দূর এগিয়েছি। কারণ, এটি ছিল একেবারে বিধ্বস্ত একটি সমাজ, ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিপর্যস্ত রাজনৈতিক ব্যবস্থা, বিচারব্যবস্থা সবকিছুই ভেঙে পড়েছিল। আমি চাই বাংলাদেশ যেন স্থিতিশীল হয়ে আরও শক্তিশালী হয়ে ওঠে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট