1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্রের চাপে নৌকার প্রার্থী - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

চট্টগ্রাম-১৫ আসনে স্বতন্ত্রের চাপে নৌকার প্রার্থী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ৩৯৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী। এ আসনে ঈগল প্রতীকে কোমর বেঁধে নেমেছেন স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব। কার্যত এ দুই প্রার্থীর মধ্যেই চলছে ভোটযুদ্ধ। সাতকানিয়ায় মোট ভোটার ৪ লাখ ৫৮ হাজার ৪০৩ জন। এ আসনটি জামায়াত অধ্যুষিত। দীর্ঘদিন ধরে এটি জামায়াতের দখলে। আসনটি উদ্ধারে ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগ জামায়াত নেতা আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীকে মনোনয়ন দিয়ে আসনটিতে জয়ী হয়। ২০১৮ সালের নির্বাচনেও তিনি নির্বাচিত হন। কিন্তু দুই দফা বিজয়ী হয়ে তিনি এলাকায় নানা বিতর্কের জন্ম দেন। বিভিন্ন অনিয়মসহ নানা অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। পক্ষান্তরে, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল মোতালেব স্থানীয়ভাবে প্রবীণ রাজনীতিক এবং সমাজসেবী। কার্যত এ দুই প্রার্থীর মধ্যেই চলছে ভোটযুদ্ধ। এ আসনে আরও আছেন জাতীয় পার্টির মোহাম্মদ ছালেম (লাঙল), মোহাম্মদ আলী হোসাইন (মোমবাতি), বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ সোলাইমান কাশেমী (হাতঘড়ি), ইসলামী ঐক্যজোটের মোহাম্মদ হারুন (মিনার) ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের মো. জসিম উদ্দিন (ছড়ি)। তবে আসনটিতে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এরই মধ্যে একাধিকবার ঘটেছে সংঘর্ষের ঘটনা। নির্বাচনি অনুসন্ধান কমিটিতে জমা পড়েছে অন্তত ২০টি অভিযোগ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট