1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গোলাম দস্তগীর গাজী গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ৬৮৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করা হয়েছে।

শনিবার রাতে রাজধানীর শান্তিনগরের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনাসহ ৪৫ জনের নামে করা হত্যা মামলায় গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকেও আসামি করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি।

ছাত্র-জনতার অভ্যুত্থানে গুলিতে নবকিশলয় হাইস্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী রোমান মিয়া (১৭) নিহত হওয়ার ঘটনায় গত ২১ আগস্ট তার খালা রিনা বাদী হয়ে মামলা করেন। এ মামলায় গোলাম দস্তগীরের ছেলে গোলাম মর্তুজা পাপ্পাসহ ৪৫ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতপরিচয় আসামি করা হয় ৬০ জনকে।

বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর ছাত্র-জনতার আনন্দ মিছিল চলাকালে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র নিয়ে ছাত্র-জনতার ওপর হামলা চালায়। এ সময় গুলিতে আহত হয় রোমান মিয়া। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট