1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান উল্লাহ আমান - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গণহত্যার দায়ে আদালতই শেখ হাসিনাকে দেশে আনবে: আমান উল্লাহ আমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ৪৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : খুলনা বিভাগীয় বিএনপির দায়িত্বরত সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, গণহত্যা, বিডিআর ও ছাত্রজনতা হত্যার আসামী শেখ হাসিনার আইন অনুযায়ী বিচার হবে। আর বিচারের মাধ্যমে আদালতই তাকে দেশে আনবে। সম্প্রতি ভারত ইস্যু নিয়ে বাংলাদেশে জাতীয় ঐক্য গঠিত হয়েছে। ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে বলে যে বিভেদ সৃষ্টি হয়েছে ঐক্যবদ্ধভাবেই আমরা তার মোকাবেলা করবো।

মঙ্গলবার দুপুরে কুষ্টিয়ায় দলীয় একটি সভায় যোগ দিয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

এসময় তিনি আরো বলেন, আগামী জাতীয় নির্বাচনের জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলকে সংগঠিত করা হচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে বিজয়ী হলে বিএনপি জাতীয় সরকার গঠন করবে।

কুষ্টিয়া জেলা বিএনপি এবং সকল ইউনিট সমূহের কাউন্সিল নির্ধারিত সময়ে সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় বিএনপির দায়িত্বরত সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা অনিন্দ্য ইসলাম অমিত, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহম্মেদ রুমী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন, সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার প্রমুখ।

এসময় কুষ্টিয়ার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মতবিনিময় সভায় অংশ গ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট