1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আসিফ নজরুল - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:২০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ : আসিফ নজরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দেশে গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, গণতন্ত্রের জন্য অনৈক্যই মূল চ্যালেঞ্জ। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ‘গণতন্ত্রের যাত্রা : আগামী চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ শীর্ষক এক আলোচনাসভায় বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।

আলোচনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, সদস্য ডা. জাহেদ উর রহমান, সাংবাদিক মনির হায়দার ও সাহেদ আলম, রাজনৈতিক বিশ্লেষক সাঈদ আবদুল্লাহ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম ও উমামা ফাতেমা প্রমুখ।

এ সময় অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক মাহবুব মোর্শেদ এবং বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. আজম।

আসিফ নজরুল বলেন, আওয়ামী লীগ শত শত মানুষকে হত্যা করেছে। গত ১৫ বছরে তারা সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এমনকি ২০০৮ সালেও দলটি কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে।

তিনি বলেন, অধিকতর গণতন্ত্রের জন্য সংস্কার প্রয়োজন এবং সবাইকে ধৈর্য ধরতে হবে।

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে যারা জীবন উৎসর্গ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ড. আলী রিয়াজ বলেন, শেখ হাসিনার সরকার মৌলিক মানবাধিকার কেড়ে নিয়েছে। এক ব্যক্তির নিয়মকানুন প্রতিষ্ঠায় প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট