1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

খালেদা জিয়াকে তার জীবন ও সংগ্রামের বই হস্তান্তর

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৭ এপ্রিল, ২০২৪
  • ৪০৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ওপর আত্মজীবনীমূলক বই তাকে উপহার দেওয়া হয়েছে।

প্রয়াত সাংবাদিক মাহফুজউল্লাহর লেখা ‘বেগম খালেদা জিয়া- হার লাইফ, হার স্টোরি’ বইয়ের বাংলা অনুবাদ করেছেন তার ভাই ড. মাহবুব উল্লাহ। অনুদিত বইটির নামকরণ করা হয়েছে ‘বেগম খালেদা জিয়ার জীবন ও সংগ্রাম’।

শনিবার গুলশানের ফিরোজায় খালেদা জিয়ার কাছে বইটি হস্তান্তর করা হয়। এসময় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. মাহবুব উল্লাহ এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা উপস্থিত ছিলেন।
এদিকে সর্বশেষ গত শনিবার (৩০ মার্চ) গভীর রাতে হঠাৎ বমি করেন বেগম খালেদা জিয়া। অবনতি হয় তার শারীরিক অবস্থার। এরপর তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হয়। পরে তাকে সিসিইউতে নেয়া হয়। অবস্থার উন্নতি হলে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাসপাতাল থেকে বাসায় ফেরেন তিনি। আপাতত বাসায় তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট