1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে: আলী ইমাম মজুমদার - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন

কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে: আলী ইমাম মজুমদার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ৯০২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, পূজায় কোথাও কোথাও দুয়েকটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, তবে সরকার নিষ্ক্রিয় নয়। কোনো ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেয়া হচ্ছে এবং ভবিষ্যতেও নেয়া হবে।

শুক্রবার (১১ অক্টোবর) রাজধানীর উত্তরায় সর্বজনীন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

হিন্দু ধর্মাবলম্বীদের উদ্দেশে অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা বলেন, আপনারা নির্দ্বিধায় পূজা করার আশ্বাস চেয়েছেন, এই আশ্বাস বারবার দেয়া হচ্ছে। এই দেশে আপনার যে অধিকার, আমারও সে অধিকার। আপনি থাকবেন না কেন? আমি থাকতে পারলে আপনিও থাকতে পারেন দেশটাতে। সকলে সুন্দরভাবে আনন্দের সাথে পূজা উদযাপন করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

আলী ইমাম মজুমদার বলেন, বিরাট একটি পরিবর্তনের মধ্য দিয়ে এই সরকার এসেছে। ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। এ সময় পুলিশ বাহিনীর ওপর বিরাট ধকল গেছে। আশা করছি, তাদের সমস্যা দ্রুত কাটিয়ে উঠা সম্ভব হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট