1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কোটা আন্দোলনকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই: মির্জা ফখরুল - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

কোটা আন্দোলনকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪
  • ৪১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : কোটা আন্দোলন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এ বিষয়টিকে আমরা দুইভাবে দেখি। মূল সমস্যাটাকে ডাইভার্ট করার জন্য আন্দোলন তৈরি করা হয়। ছেলেদের এই আন্দোলন একটি যৌক্তিক দাবি এটাকে অযৌক্তিক বলার কোনো কারণ নেই।’

‘যেটা সত্য সেটাকে সত্য বলব, যেটা যৌক্তিক সেটাকে যৌক্তিক বলব’ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশের মানুষ এখনো যে তাদের দাবির স্বার্থে ঐক্যবদ্ধ হয়, সেটা আমাদেরকে বরঞ্চ অনুপ্রাণিত করছে।’

সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এর আগে দুপুরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যান তিনি।

এ প্রসঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃস্বার্থ মুক্তির দাবি এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জটিল অসুখ আছে। এ বিষয়টি বারবার সরকারকে বললেও কোনোকিছু করছে না তারা।’

ফখরুল বলেন, ‘তার (খালেদা জিয়ার) প্রতি যে অন্যায় করা হচ্ছে সেটি চরম অন্যায়। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরের রাখতেই এভাবে আটকে রেখে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে।’

ফখরুল বলেন, ‘হাসপাতালে নিয়ে যাওয়া-আসা হচ্ছে দেশনেত্রীকে। আমরা বারবারই বলেছি, মাল্টি ডিসিপ্লিনারি হাসপাতালে তার চিকিৎসা করা দরকার, উন্নত কোনো দেশে নিয়ে গিয়ে। কিন্তু সরকার সেটি দিচ্ছে না।’

বিএনপি মহাসচিব আরও বলেন, ‘আওয়ামী লীগের অনেক নেতা বয়োবৃদ্ধকালে তাদের নিজেদের মামলাগুলো তুলে নিয়েছেন। যেমন তুলে নিয়েছেন শেখ হাসিনা। আর ম্যাডামের যে মামলাটি, সেটি ভুয়া, সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিতভাবে করা হয়েছে। জুডিশিয়ারির প্রতি জনগণের যে আস্থা সেটা উঠে যাচ্ছে। সাধারণত আমরা জানি, নিম্ন আদালতে যে মামলাটি যায় সেটিতে সাজা কমে আসে। কিন্তু আমরা ম্যাডামের ব্যাপারে তার ভিন্নতা দেখেছি। উচ্চ আদালত যে রায় দিয়েছেন নিম্ন আদালত সেটি আরও বাড়িয়ে দিয়েছেন। কেন বাড়ানো হয়েছে? সাজার রায় বাড়ানো হয়েছে উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে রাজনীতি থেকে দূরে সরানোর জন্য।’

সরকারকে অমানবিক উল্লেখ করে তিনি বলেন, ‘তারা এই বিষয়টি নিয়ে কোনোমতেই গুরুত্ব দিতে চায় না। সরকারপক্ষ বলে, ‘‘ম্যাডামের সঠিক চিকিৎসা হচ্ছে।’’ কিন্তু না, এখানে তার কোনো চিকিৎসাই হচ্ছে না।’

‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও গণতন্ত্রকে আলাদাভাবে দেখানো যায় না’ এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘সরকারের যদি ন্যূনতম সদিচ্ছা থাকতো, তাহলে গণতন্ত্রকে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে পারতো।’

বেগম খালেদা জিয়ার মুক্তির বিষয়ে আর কী কী আন্দোলন করার আছে এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা আগে থেকেই বলে এসেছি। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী। অগণতান্ত্রিক, নিয়মের বাইরে গিয়ে আমরা কিছু করতে চাই না। সরকারের উচিত ইমিডিয়েটলি এতে সাড়া দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যবস্থা করা।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট