1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
কতজন হত্যাকাণ্ডের শিকার প্রকাশ করুন : আবদুর রব - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

কতজন হত্যাকাণ্ডের শিকার প্রকাশ করুন : আবদুর রব

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪
  • ৬৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, আন্দোলনে কতজন হত্যাকান্ডের শিকার হয়েছেন, সেই সংখ্যা প্রকাশ করুন। ক্ষমতাসীন সরকার দেশের নাগরিকদের হত্যা করে লাশের সংখ্যা প্রকাশ করার প্রয়োজন বোধ করে না।

এরই মধ্যে নিহতদের পরিচয় জানার চেষ্টা না করেই ২১ জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে। ছাত্র হত্যার পরিকল্পনাকারীদের গ্রেফতার করতে হবে। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। আ স ম রব বলেন, আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নীলনকশা বাস্তবায়ন করেছে। বিবৃতিতে তিনি ছয় দফা দাবি জানান। দাবিগুলো হলো- ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কতজন হত্যাকান্ডের শিকার হয়েছেন, তাদের সংখ্যা, নাম ও ঠিকানা দ্রুত প্রকাশ করতে হবে। আবু সাঈদসহ নিহতদের স্মরণে ‘জাতীয় শোক’ পালন করতে হবে। প্রতিটি হত্যাকান্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া। অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। নির্বিচার গ্রেফতারসহ সব রকমের হয়রানি বন্ধ এবং অবিলম্বে কারফিউ প্রত্যাহার করা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট