1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
এ সরকারের অধীনে জনগণ আর ভোট দিতে যাবে না: মানিক - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

এ সরকারের অধীনে জনগণ আর ভোট দিতে যাবে না: মানিক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৫৬৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, জনগণ সরকারের প্রহসনের নির্বাচন বর্জন করেছে। বিএনপির আন্দোলনে এটাই বড় সফলতা। আমাদের সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ছাড়া এ দেশে নির্বাচন হবে। জনগণও একতরফা নির্বাচন বর্জন করে এ আন্দোলনকে সমর্থন জানিয়েছে। এ সরকারের অধীনে তারা আর ভোট দিতে যাবে না।

শুক্রবার বিকালে চাঁদপুর সদর ও বাবুরহাটে জনসাধারণের মাঝে ভোট বর্জনের লিফলেট বিতরণকালে তিনি এসব কথা বলেন।

মানিক বলেন, গণতন্ত্র ও বাকস্বাধীনতা কেড়ে নিয়ে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। যে গণতন্ত্র ও অধিকার আদায়ের জন্য ৭১ সালে মুক্তির সংগ্রাম হয়েছিলো, লাখো জনতা শহীদ হয়েছিলো সে গণতন্ত্র ও ভোটাধিকারকে এ অবৈধ সরকার পদদলিত করেছে। আজকে মানুষের কথা বলার অধিকার নেই। এমনকি মোবাইলে মানুষ এখন প্রাণ খুলে কথা বলতে ভয় পায়।

তিনি বলেন, আজকে এ সরকার সারাদেশে অলিখিত বাকশালি শাসন কায়েম করেছে। বিরোধী মত দমনের নামে চলছে গ্রেপ্তার, গুম-হত্যা। অথচ, তারাই (আওয়ামী লীগ) আজ গণতন্ত্রের সবক দিচ্ছে। আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় থাকবে ততদিন গণতন্ত্র মুক্ত হবে না, মানুষ ফিরে পাবে না ভোটাধিকার। তাই সকলকে ঐক্যবদ্ধ হয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে সারাদেশে দূর্বার আন্দোলনের মাধ্যমে এই অবৈধ সরকারের পতন ঘটাতে হবে।

লিফলেট বিতরণকালে আরো উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট রফিক সিকদার, শেখ শামীম, ড. খন্দকার মারুফ হোসেন, এডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা, যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক জিয়া রহমান, তারেকসহ জেলার বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট