1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
এখন দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

এখন দেশের মানুষের প্রধান চাহিদা উৎসবমুখর নির্বাচন: আমীর খসরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ২১৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষের এই মুহূর্তের প্রধান চাহিদা একটা উৎসবমুখর নির্বাচন। বাংলাদেশের মানুষ এখন সেই অপেক্ষায় আছে, অন্য কোনো ছোটখাটো বিষয় নিয়ে আমাদের সময় নষ্ট করে লাভ নেই। আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাই, দেশের মানুষের মালিকানা ফিরিয়ে দিই। তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত সংসদ ও সরকার গঠন করতে পারি, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। এটা হচ্ছে মানুষের চাহিদা।

শুক্রবার দুপুরে একটি অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।

আমীর খসরু বলেন, বাংলাদেশের মানুষের এখন সবচেয়ে বড় চাহিদা একটা গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনা, যেটা সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। আজকে জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অপেক্ষা করছে। একটি সংসদ গঠন, একটি সরকার গঠন ভোটের মাধ্যমে নির্বাচনের মধ্য দিয়েই সম্ভব। একটি সংসদ হবে যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে, এই বিষয়টা বাংলাদেশের গত ১৫-১৬ বছর ধরে অনুপস্থিত।

তিনি আরও বলেন, বাংলাদেশকে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনব। এরপর জনগণের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যত সমস্যার কথা এখন বলা হচ্ছে সব সমস্যার সমাধান হবে। সাংবিধানিক বলেন, অর্থনৈতিক বলেন, সব সমস্যার সমাধান আছে নির্বাচিত প্রতিনিধি ও সরকারের মাধ্যমেই। এর বাইরে কোনো সরকার জনগণের চাহিদা বুঝবে না, মনের কথাও বুঝবে না। নির্বাচিত সরকার এলে যে সমস্যা সৃষ্টি হয়েছে সেগুলোর সমাধান হবে, এর বাইরে করার কোনো সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট