1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
একসঙ্গে এনসিপির ১২ নেতার পদত্যাগ - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

একসঙ্গে এনসিপির ১২ নেতার পদত্যাগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬
  • ৫৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ সদস্য পদত্যাগ করেছেন। রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ পদত্যাগের ঘোষণা দেন নেতারা।

পদত্যাগ করা অন্য সদস্যরা হলেন- যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, হাসান শেখ, শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি, রাতুল আহসান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইন পদত্যাগের ঘোষণা দেন। এসময় অন্য সদস্যরাও পদত্যাগের ঘোষণা দেন।

আলী হুসাইন বলেন, ‘আমি ২০২৫ সালের ৩ জুন থেকে জাতীয় নাগরিক পার্টির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করছি; কিন্তু ২৪-এর গণ-অভ্যুত্থানের যে অঙ্গীকার নিয়ে, নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জন্ম ও পথচলা- তার সঙ্গে বর্তমান প্রেক্ষাপট ও রাজনৈতিক সমীকরণে অসামঞ্জস্যতা পরিলক্ষিত হচ্ছে। যে অঙ্গীকার নিয়ে নতুন বন্দোবস্তের স্বপ্ন দেখেছিলাম তার ব্যত্যয় হওয়ায় আমার পক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে আর পথচলা সম্ভব নয়। আমার ব্যক্তি দর্শন এবং (এনসিপি) এর রাজনৈতিক দর্শন সাংঘর্ষিক হওয়ায় আমি আজ থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলার প্রধান সমন্বয়কারী পদ হতে পদত্যাগ করছি।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট