1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
একদলীয় শাসন দেশকে সংঘাত-অনিশ্চয়তায় ফেলে দেবে : এবি পার্টি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

একদলীয় শাসন দেশকে সংঘাত-অনিশ্চয়তায় ফেলে দেবে : এবি পার্টি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪
  • ৪০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : একদলীয় আওয়ামী শাসন দেশকে সংঘাত ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ পার্টি-এবি পার্টির নেতারা।

শনিবার বিকালে নির্বাচন ও সংসদ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করে দলটি। এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় একাত্তর চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে কাকরাইল, বিজয়নগর, পল্টনসহ রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু বলেন, দেশে একদলীয় শাসন পরিপূর্ণ রূপে প্রতিষ্ঠিত করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করে ৭ জানুয়ারির পাতানো নির্বাচন করানো হয়েছে। সারা পৃথিবী যখন আরও বেশি মানবিক ও গণতান্ত্রিক হওয়ার জন্য উন্নত জবাবদিহিতামূলক পথ খুঁজছে, আওয়ামী লীগ তখন আমাদের আদিম যুগে নিয়ে যাচ্ছে।
তিনি বলেন, অতীতে একদলীয় শাসনের স্মৃতি আমাদের জন্য সুখকর ছিল না। ব্যক্তির ইচ্ছা আর হুকুমেই যদি সব হবে, তাহলে সংবিধান আর আইন-কানুনের কি দরকার?

সরকারকে সতর্ক করে তিনি বলেন, একদলীয় আওয়ামী শাসন দেশকে সংঘাত ও অনিশ্চয়তার দিকে ঠেলে দেবে। সেই সংঘাত দেশকে ঘোর অন্ধকারে নিয়ে যাবে বলে তিনি শঙ্কা প্রকাশ করেন। আরও বক্তব্য রাখেন দলের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক বিএম নাজমুল হক। উপস্থিত ছিলেন এবি পার্টির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আনোয়ার সাদাত টুটুল, যুব পার্টির আহ্বায়ক এবিএম খালিদ হাসান, সহকারী সদস্য সচিব শাহ আব্দুর রহমান, শাহাদাতুল্লাহ টুটুল, হাদিউজ্জামান খোকন, মাসুদ জমাদ্দার রানা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট