1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
একটা পক্ষ বিশৃঙ্খলা তৈরির জন্য ষড়যন্ত্র করছে : টুকু - ধানের শীষ
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

একটা পক্ষ বিশৃঙ্খলা তৈরির জন্য ষড়যন্ত্র করছে : টুকু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৫৪০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‌‘সিরাজগঞ্জে সুষ্ঠু পরিবেশে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এবারের দুর্গাপূজা সবচেয়ে আনন্দদায়ক হবে। এ জন্য সনাতন ধর্মাবলম্বীদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে। সিরাজগঞ্জে কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না। বিএনপির পক্ষ থেকে মন্দিরগুলোতে পাহারা দেওয়ার ব্যবস্থা গ্রহণ করা হবে।’

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শুক্রবার দুপুরে সিরাজগঞ্জ মহাপ্রভুর আখড়ায় হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘একটা পক্ষ কিন্তু বিশৃঙ্খলা তৈরির জন্য ষড়যন্ত্র করছে, তাই সবাইকে সচেতন হতে হবে।’

তিনি বলেন, ‘কেউ যদি বিএনপির পরিচয় দিয়ে চাঁদা দাবি করে তবে আমাকে জানাবেন। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা নির্বিঘ্নে আপনাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।’

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘বিগত সরকার সিরাজগঞ্জের হিন্দু সম্প্রদায়ের মধ্যে একটা বিভক্তি তৈরি করে রেখেছিল। এখন আর কোনো বিভক্তি থাকবে না। সবাই সম্মিলিত ও সুন্দরভাবে শারদীয় দুর্গাপূজা উদযাপন করবেন।’

এ সময় আরো বক্তব্য রাখেন জেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ-সভাপতি ভিপি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট ইন্দ্রজিত সাহা, পূজা উদযাপন পরিষদ নেতা অ্যাডভোকেট কল্যাণ কুমার সাহা, সত্য নারায়ণ সাহা প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট