1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
এই সরকার আগুন সন্ত্রাসী সরকার: সেলিমা রহমান - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

এই সরকার আগুন সন্ত্রাসী সরকার: সেলিমা রহমান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩০ মার্চ, ২০২৪
  • ৩৫৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেছেন, ‘দেশের সাধারণ জনগণ ভাত পায়না, পানি পায় না, পরনের কাপড়চোপড় পায় না। আগুনে সারা বাংলাদেশে বিভিন্ন কলকারখানা, গোডাউন, বাড়ি এবং হোটেল পুড়ে ছারখার হয়ে যাচ্ছে। এই সরকার একটি আগুন সন্ত্রাসী সরকার। যারা কিনা জনগণের পেটে লাথি মেরে উন্নয়নের ধুয়া তুলে। তারা আজকে জনগণের সম্পদ লুট করছে।’

শুক্রবার বিকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের হীরাঝিলে জেলা বিএনপি আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও রোগমুক্তি কামনায় দোয়া ইফতার মাহফিল ও সদ্য কারামুক্তি নেতাকর্মীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিমা রহমান বলেন, ‘বর্তমান সরকার বাংলাদেশের সমস্ত জনগণের মুখে কস্টেপ লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু জনগণ তাদের অধিকার ক্ষুণ্ন হতে দেবে না।

সরকারের সমালোচনা করে তিনি বলে, সম্পদ লুট, কোটি কোটি টাকা পাচার করে আজকে দেশকে ভয়াবহ অন্ধকারের দিকে নিয়ে গেছে, বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে। সম্পূর্ণ গণতন্ত্রকে ধ্বংস করেছে। নতুন করে নাটক সাজিয়ে জোর করে ক্ষমতা দখল করে আছে, তাদের বিরুদ্ধে সংগ্রাম আন্দোলন চলমান থাকবে।

জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য দেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক নজরুল ইসলাম আজাদ, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু ও সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রমুখ।

এসময় ইফতার মাহফিলে বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট