1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ইসরায়েল ঘনিষ্ঠ হতে গিয়ে গুপ্ত হত্যার শঙ্কায় সৌদি যুবরাজ - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

ইসরায়েল ঘনিষ্ঠ হতে গিয়ে গুপ্ত হত্যার শঙ্কায় সৌদি যুবরাজ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪
  • ৬০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সৌদি ক্রাউন প্রিন্স (যুবরাজ) মোহাম্মদ বিন সালমান ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রচেষ্টার ফলে ‌‘গুপ্ত হত্যার’ সম্মুখীন হতে পারেন বলে আশঙ্কা করছেন।

আমেরিকান অনলাইন নিউজ ম্যাগাজিন পলিটিকোয় বুধবার প্রকাশিত একটি কলামে মার্কিন আইন প্রণেতাদের সাথে সৌদি রাজ কর্মকর্তাদের সাম্প্রতিক কথোপকথনের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি রাজ কর্মকর্তারা কংগ্রেস সদস্যদের কাছে উল্লেখ করেছেন যে তিনি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে একটি বড় দর কষাকষি করে তার জীবনকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। যার মধ্যে সৌদি-ইসরায়েল সম্পর্ক স্বাভাবিক করা রয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ‘আনোয়ার সাদাতের বিষয়টিও সামনে আনা হয়। ইসরায়েলের সাথে শান্তি চুক্তি করার পরই তিনি হত্যকাণ্ডের শিকার হয়েছেন। সাদাতকে রক্ষা করার জন্য যুক্তরাষ্ট্র কী করেছিল সেই প্রশ্নও তুলেছেন সৌদির রাজ কর্মকর্তারা।’

২০২০ সালে, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, সুদান এবং মরক্কোর সাথে মার্কিন মধ্যস্থতায় সম্প্রীতি চুক্তিতে প্রবেশ করে।

ওয়াশিংটনও তেল আবিবের সাথে রিয়াদের সম্পর্ক জোরদার করার চেষ্টা করছে বলে জানা গেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট