1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি মায়ের পেটে মিলল জীবিত শিশু! - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি মায়ের পেটে মিলল জীবিত শিশু!

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৪৮২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় নিহত এক ফিলিস্তিনি মায়ের পেট থেকে জীবিত অবস্থায় বের করা হয়েছে এক মেয়ে শিশুকে।

শনিবার রাতে গাজার রাফায় ভয়াবহ হামলায় ওই নারীসহ ১৯ ফিলিস্তিনি নিহত হন।

ফিলিস্তিনি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বাড়িতে চালানো হামলায় এই ১৯ জন নিহত হয়, যার মধ্যে ১৩ জনই শিশু।
মোহাম্মদ সালামা নামের এক চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছে শিশুটি। ১ দশমিক ৪ কেজি ওজনের শিশুটিকে জরুরিভাবে সিজারের মাধ্যমে তার মায়ের পেট থেকে বের করা হয়। তার মা মৃত্যুর সময় ৩০ সপ্তাহের গর্ভবতী ছিলেন।

রাফার একটি হাসপাতালে শিশুটিকে অন্যান্য শিশুদের সঙ্গে একটি ইনকিউবেটরে রাখা হয়েছে। তার কোমরে একটি টেপ বেধে রাখা হয়েছে। এতে লেখা রয়েছে ‘শহীদ সাবরিন আল-সাকানির সন্তান।’

নিহত ওই নারীর পেট থেকে জন্ম নেওয়া শিশুটির বাবা ও বোনও ওই হামলায় নিহত হয়েছে। ফলে এতিম অবস্থাতেই জন্ম হয়েছে তার।

শিশুটির চাচা জানিয়েছেন, হামলায় নিহত হওয়া তার বোন মালাক শিশুটির নাম রাখতে চেয়েছিল রুহ। যার বাংলা অর্থ আত্মা। তিনি বলেছেন, “পৃথিবীতে বোন আসছে এজন্য খুব খুশি ছিল মালাক।”

চিকিৎসক জানিয়েছেন, শিশুটি হাসপাতালে তিন থেকে চার সপ্তাহ থাকবে। এরপর কোনও আত্মীয়ের কাছে সে যাবে সেটি দেখা হবে। যদিও এই শিশুটি বেঁচে গেছে কিন্তু তার জন্ম হয়েছে এতিম অবস্থায়। সূত্র: রয়টার্স, আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট