1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ইচ্ছার কথা জানিয়ে ফেসবুকে তারেক রহমানের স্ট্যাটাস - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

ইচ্ছার কথা জানিয়ে ফেসবুকে তারেক রহমানের স্ট্যাটাস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৮৬২ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : পত্রিকায় ফের রাজনৈতিক কার্টুন দেখতে চেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ নিয়ে রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভেরিফায়েড পেজ থেকে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

পোস্টে তারেক রহমান লিখেন, ‘আমি গভীরভাবে আনন্দিত যে বাংলাদেশে রাজনৈতিক কার্টুন আঁকার স্বাধীনতা পুনরুদ্ধার হয়েছে। ২০০৬ সালের আগে বাংলাদেশি কার্টুনিস্ট বিশেষ করে শিশির ভট্টাচার্য প্রায়ই আমার মা (খালেদা জিয়া) ও আমাকে নিয়ে কার্টুন তৈরি করতেন।’
তিনি লেখেন, ‘গত ১৫ বছরে আমরা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে জোরপূর্বক গুমের শিকার হতে দেখেছি। তার কাজের জন্য তাকে অকল্পনীয় নির্যাতন এবং কারাবরণ করতে হয়েছে। এ ছাড়া আরও অনেকে একই ধরনের নিপীড়নের মুখোমুখি হয়েছেন।’

পোস্টে তিনি আরও বলেন, ‘শিশির ভট্টাচার্য অবশেষে কার্টুন তৈরি করা বন্ধ করে দেন। আমি কার্টুনিস্ট মেহেদীর ভক্ত, শিশির ভট্টাচার্যের কাজও উপভোগ করতাম। আমি আন্তরিকভাবে আশা করি, তিনি শীঘ্রই আবারও নিয়মিত রাজনৈতিক কার্টুন তৈরি শুরু করবেন।’

পোস্টটিতে খোদ তাকে নিয়ে আঁকা একটি কার্টুনও প্রকাশ করেন তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট