1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ইউপিডিএফ নেতাসহ চারজনকে গুলি করে হত্যা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৪৪৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : খাগড়াছড়িতে প্রসীত নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) নেতা বিপুল চাকমাসহ চারজনকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতদের পরিচয় গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা, খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা, পিসিপির সহ-সভাপতি সুনীল ত্রিপুরা ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা।

সোমবার (১১ ডিসেম্বর) রাতে পানছড়ি উপজেলার ৯ নম্বর ওয়ার্ডের ফতেহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন ইউপিডিএফের সংগঠক অংগ্য মারমা। তিনি বলেন, ‘বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয়েছে। এ সময় পাহাড়ি ছাত্র পরিষদের সাবেক কেন্দ্রীয় নেতা হরি কমল ত্রিপুরাসহ দুজনকে অপহরণ করা হয়।’

স্থানীয় সূত্র জানায়, সাংগঠনিক কাজে বিপুল চাকমাসহ ৭ জন নেতাকর্মী সোমবার লোগাঙ এলাকায় ছিলেন। তারা রাতে অনিলপাড়া গ্রামে অজ্ঞাত ব্যক্তির বাড়িতে অবস্থান করছিলেন। রাত ১০টা-১১টার মধ্যে অস্ত্রশস্ত্র দুর্বৃত্তরা ওই বাড়িতে হানা চারজনকে হত্যা করে দ্রুত স্থান ত্যাগ করে।

এ ঘটনায় গণতান্ত্রিক ইউপিডিএফকে দায়ী করেছেন অংগ্য মারমা। একে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ও থমথমে পরিস্থিতি দেখা দিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে গণতান্ত্রিক ইউপিডিএফের সভাপতি শ্যামল চাকমা বলেন, ‌‘পাহাড়ে বেশ কয়েকটি সংগঠন রয়েছে, তারা এ ঘটনা ঘটাতে পারে।’

এ হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় থমথমে পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আইন-শৃঙ্খলাবাহিনী টহল জোরদার করেছে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের লাশ উদ্ধার হয়নি।

কৃতজ্ঞতা : দৈনিক ইত্তেফাক অনলাইন

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট