1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আ.লীগ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: মির্জা ফখরুল - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৬:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আ.লীগ গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: মির্জা ফখরুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
  • ৪২১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অসংখ্য মানুষকে হত্যা করেছে, গুম করেছে। প্রায় ৬০ লাখ নিরপরাধ মানুষের ওপর মিথ্যা মামলা দিয়েছে। কারাগারে পাঠিয়েছে ৩০ হাজার মানুষকে। এভাবে তারা রাষ্ট্রযন্ত্রকে অসাংবিধানিকভাবে ব্যবহার করে বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা, সেটি ধ্বংস করে দিয়েছে। কিন্তু আন্দোলন ধমিয়ে রাখতে পারেনি। আজকের সমাবেশে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিই তার প্রমাণ।

বৃহস্পতিবার বিকালে ঠাকুরগাঁও শহরের সাধারণ পাঠাগার চত্বরে সদর উপজেলা বিএনপি আয়োজিত এক দোয়া ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব বলেন। অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ অতীতে গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেও আজ তাদের হাতে গণতন্ত্র ধ্বংস হচ্ছে। তারা ৭৫-এ বাকশাল গঠন করে গণতন্ত্রকে ধূলিস্যাৎ করতে চেয়েছিল। কিন্তু তারা তখন পারেনি। এখন ভিন্ন কৌশলে ছদ্মবেশে আবার সে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে মরিয়া হচ্ছে।

মির্জা ফখরুল বলেন, এ অবৈধ সরকার, যারা জনগণের ভোটে নির্বাচিত হয়নি, যাদের কোনো ম্যান্ডেট নাই তাদের যদি ক্ষমতায় আরও থাকতে দেয়া হয় তাহলে ভয়াবহ পরিণতি হবে দেশের। বর্তমানে গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার কোনো বিকল্প নেই। সেজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে শক্তিশালী সংগঠন গড়ে তুলে সেই সংগ্রামকে আরও বেশি জোরদার করতে হবে।

ঠাকুরগাঁও সদর বিএনপির সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম, দপ্তর সম্পাদক মামুন-উর-রশিদ প্রমুখ।

এর আগে ২৮ অক্টোবরের বিভিন্ন মামলায় কারামুক্ত দলীয় নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান মির্জা ফখরুল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট