1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আমেরিকা যেভাবে বলে দিয়েছে এ সরকারের বৈধতা নেই: পার্থ - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আমেরিকা যেভাবে বলে দিয়েছে এ সরকারের বৈধতা নেই: পার্থ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ৪৮৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা সোজাসুজি বলে দিয়েছে, নির্বাচন ফ্রি এবং ফেয়ার হয়নি। সাধারণত কূটনৈতিকদের ভাষা এমন স্পষ্ট হয় না, কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে তারা কোনো স্পেস রাখেনি। তারা সাধারণত বলে থাকে আরেকটু ভালো হতে পারত কিন্তু যুক্তরাষ্ট্র তা করেনি একেবারেই বলে দিয়েছে নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগের যে যাই বলুক না কেন, এটা (নির্বাচন) আন্তর্জাতিকভাবে একটা বিরাট ফেইলর।

সম্প্রতি বেসরকারি টেলিভিশনে সমসাময়িক রাজনীতি বিষয়ে টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক এই সংসদ সদস্য।

ব্যারিস্টার পার্থ বলেন, আমেরিকা যেভাবে বলে দিয়েছে এ সরকারের বৈধতা নেই বললে চলে। আওয়ামী লীগ একটা বিষয় প্রমাণ করতে চেয়েছিল— বিরোধী দল অংশ না নিলেও নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করব। কিন্তু এই নির্বাচনের মাধ্যমে প্রমাণ করল, যে একা একা নির্বাচন করেও ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করার যোগ্যতা রাখে না।

এই নির্বাচনের শত শত কারচুপি সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরপাক খাচ্ছে। বাচ্চাদের দিয়েও ভোট কারচুপি করিয়েছে আওয়ামী লীগ।

তরুণ এই রাজনীতিবিদ মনে করেন, এখন দেখার বিষয় ইউরোপ আমেরিকা কী কার্ড ফেলে। উনারা (ইউরোপ আমেরিকা) যদি চায় বড় কিছু করা তা হলে, সরকারে কমপ্রোমাইজ করা ছাড়া কোনো পথ নেই। আমাদের দেশ লিবিয়া ইরাক ইরানের মতো এমন কোনো দেশ নয়, আমরা কিন্তু বিদেশিদের ওপর নির্ভরশীল।

বিশেষ করে আমেরিকা ইউরোপের ওপর। এখন আমেরিকার হাতে কার্ড, কীভাবে খেলবে তাদের ব্যাপার। দেখা যাক, এখন নির্বাচন হয়ে গেছে, আমেরিকার কাছে বল কীভাবে খেলে। বড় বিষয় হলো— তারা কীভাবে প্লে করে। দ্রুত অ্যাকশনে যাবে, না সময় নেবে তাদের আমেরিকার ব্যাপার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট