1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আজ জুলাই সনদের খসড়া যাচ্ছে রাজনৈতিক দলের কাছে - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আজ জুলাই সনদের খসড়া যাচ্ছে রাজনৈতিক দলের কাছে

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ৩০৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জুলাই গণঅভ্যুত্থানের পর বহুল আলোচিত ‘জুলাই চার্টার’ বা ‘জুলাই সনদ’-প্রণয়নের কাজ একদম শেষ পর্যায়ে। ৩০টি রাজনৈতিক দলের সঙ্গে দুই দফায় ধারাবাহিক সংলাপের মাধ্যমে সনদের একটি খসড়া তৈরি করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এই খসড়াটি কমিশন আজ সোমবার রাজনৈতিক দলগুলোকে সরবরাহ করবে। এরপর আলোচনা-পর্যালোচনা শেষে জুলাই সনদে সই করবে দলগুলো।

আজ সকাল সাড়ে ১০টায় দলগুলোর সঙ্গে আবারও সংলাপে বসছে কমিশন।

রবিবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ১৯তম দিনের আলোচনা শেষে ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ সংবাদ ব্রিফিংয়ে জানান, কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোকে আজ জাতীয় সনদের খসড়া প্রেরণ করা হবে। ৩১ জুলাইয়ের মধ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা সমাপ্ত হবে বলেও আশা ব্যক্ত করেন তিনি। উল্লেখ্য, সংস্কার ইস্যুতে ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে ছয় মাসের জন্য গঠিত ‘জাতীয় ঐকমত্য কমিশন’-এর মেয়াদ আগামী ৩১ জুলাই শেষ হওয়ার কথা রয়েছে।

আলী রীয়াজ সংবাদ ব্রিফিংয়ে জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের অব্যাহত আলোচনায় এপর্যন্ত ১২টি বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সাতটি বিষয়ে আলোচনার অগ্রগতি হয়েছে, কিন্তু নিষ্পত্তি হয়নি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট