1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
আওয়ামী শাসনামল ছিল গুম-খুন ও দুর্নীতির রাজত্ব : জামায়াত আমির - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

আওয়ামী শাসনামল ছিল গুম-খুন ও দুর্নীতির রাজত্ব : জামায়াত আমির

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৪৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, এই দেশকে আমরা সবাই ভালোবাসি। কিন্তু একটি দল ক্ষমতায় এসে মনে করেছিল যে, তারাই শুধু স্বাধীন সার্বভৌম এই বাংলাদেশকে ভালোবাসে, আর কেউ না। বাংলাদেশকে কারা ভালোবাসে, সেটি বিগত সরকারের পিতা শেখ মুজিবুর রহমান ৭০ সালে নিজেই বলেছেন— ‘মানুষ পেয়েছে সোনার খনি, আর আমি পেয়েছি চোরের খনি’। দেশের মানুষ তাদের ঘামে অর্জিত ফসল ফলায়, আর তারা সেগুলো চুরি করে বিদেশে পাচার করে।

শুক্রবার সন্ধ্যায় রংপুরের কাউনিয়া উপজেলার মীরবাগ ডিগ্রি কলেজ মাঠে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, এ দেশে যতদিন না আল্লাহর আইনের শাসন প্রতিষ্ঠিত হয়, ততদিন শান্তি আসবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা প্রত্যেকের দ্বারে গিয়ে কোরআনের দাওয়াত দেবেন।

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদকে স্মরণ করে তিনি আরও বলেন, রংপুরের ধর্মপ্রাণ মানুষ খুব সাহসী। ফ্যাসিবাদের বিরুদ্ধে শহীদ আবু সাঈদ পুলিশের সামনে বুক উঁচু করে দাঁড়িয়েছিলেন। পুলিশ পরপর কয়েকটি গুলি ছুড়ে তার বুকে।

ডা. শফিকুর রহমান বলেন, গত দেড় যুগের শাসনামলে আওয়ামী সরকার টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত সর্বত্র গুম, খুন আর সীমাহীন দুর্নীতির রাজত্ব কায়েম করেছে। তারা আলেম-ওলামাদের টার্গেট করে বিভিন্ন ট্যাগ লাগিয়ে মিথ্যা মামলায় জড়িয়ে ফাঁসির কাষ্ঠে ঝুলিয়ে হত্যা করেছে। এখন সময় এসেছে প্রতিটি হত্যার সাথে যারা জড়িত, তাদের বিচার নিশ্চিত করার।

পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর অঞ্চলের পরিচালক ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কার্যপরিষদের সহকারী ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, রংপুর জেলা মহানগর আমীর উপাধ্যক্ষ মাওলানা এ. টি. এম. আযম খান, রংপুর জেলা আমির অধ্যাপক গোলাম রব্বানী, বাংলাদেশ ছাত্র শিবিরের জেলার সভাপতি ফিরোজ মাহমুদ, ছাত্র শিবিরের কাউনিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি বাবর আলী, পীরগাছা উপজেলা জামায়াতের আমির বজলুর রশিদ মুকুল, রংপুর জেলা শাখার মিডিয়া সেক্রেটারি অধ্যাপক আব্দুল গণি, জেলা মানবসম্পদ বিষয়ক সেক্রেটারি মোত্তালেব হোসাইন এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর-দিনাজপুর অঞ্চলের আবুল হাসান বাদল।

এছাড়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিভিন্ন দায়িত্বে থাকা নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট