1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনা ঢাকায় আসছে আইএমএফ প্রতিনিধিদল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৪৭৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বাজেট ভর্তুকি কমানো নিয়ে মুখোমুখি অবস্থানে সরকার ও আইএমএফ। কৃষি ও জ্বালানি খাতের বাজেট ভর্তুকি শূন্যে নামানোর চাপ দিয়ে আসছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। অন্যদিকে জ্বালানির ক্ষেত্রে কিছুটা মানলেও কৃষি ও খাদ্যের বেলায় সরকার তা মানছে না। আসছে বাজেটেও কৃষি-খাদ্য খাতে ভর্তুকি বহাল রাখার ঘোষণা দিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এদিকে সংস্থাটির সঙ্গে চলমান ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণ প্রকল্পের বিপরীতে শর্ত পরিপালনের অগ্রগতি পর্যালোচনা করতে আসছে একটি প্রতিনিধিদল। অবশ্য আইএমএফের ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তি প্রাপ্তির ব্যাপারে শিথিলতাই দেখাচ্ছে সরকার। কেননা ছয় মাস আগে বৈদেশিক মুদ্রার রিজার্ভে যে পরিস্থিতি ছিল সেটা বর্তমানে অনেকটাই উন্নতি হয়েছে। শুধু যে পতন ঠেকানো গেছে তা নয়, রিজার্ভও ধীরে ধীরে বাড়ছে। সদ্যসমাপ্ত রমজান মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ চলতি বছরের ২৫ মার্চ পর্যন্ত ২৫ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। রপ্তানি আয়েও ইতিবাচক ধারা আসতে শুরু করেছে। তবে আইএমএফের ঋণটা এ পর্যায়ে এসে গ্রহণ না করেও পারছে না সরকার। কেননা এটা শুধু একটা ঋণ নয়, অন্য সংস্থাগুলোর জন্য একটা সংকেত। এ ছাড়া দেশের অর্থনীতির মানদন্ডের একটা সংকেত আইএমএফের এ ঋণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট