1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
৭৫ দিন পর আজ খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় - ধানের শীষ
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

৭৫ দিন পর আজ খুলছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪
  • ৬২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : টানা ৭৫ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার খুলতে যাচ্ছে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়।

গত ২৮ অক্টোবর নয়াপল্টন এলাকায় মহাসমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এরপর থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় বন্ধ রয়েছে।

বুথবার রাতে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, বৃহস্পতিবার বিকাল ৩টায় নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলন হবে। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বক্তব্য রাখবেন।
এর আগে গত ৭ জানুয়ারি ৭১ দিন পর বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয় খোলা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট