1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপি'র - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

৬ দিনের নতুন কর্মসূচি ঘোষণা বিএনপি’র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৬১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দলের চেয়ারপারসন খালেদা জিয়াসহ শীর্ষ নেতাদের মামলা প্রত্যাহার করে মুক্তি, নির্বাচন বাতিল এবং একদফার আন্দোলন বেগবান করার লক্ষ্যে ছয় দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রবিবার বিএনপির নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

কর্মসূচির মধ্যে রয়েছে, ১৩, ১৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ও বুধবার ঢাকাসহ দেশের সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ।
১৬ ফেব্রুয়ারি শুক্রবার সারা দেশে বাংলাদেশ এবং ভারত ও মিয়ানমার সীমান্ত সংলগ্ন বাংলাদেশের অভ্যন্তরে শহীদ বাংলাদেশিদের স্মরণে বাদ জুম’আ দেশের সকল মসজিদে দোয়া ও মাগফিরাত কামনা।

১৭ তারিখ শনিবার সকল জেলা শহরে গণসংযোগ ও লিফলেট বিতরণ।

১৮ এবং ১৯ তারিখ রোববার ও সোমবার দেশের সকল উপজেলা, থানা, পৌরসভায় ও ইউনিয়ন পর্যায়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট