1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
হাতকড়া, পায়ে শিকল পরিয়ে আরও ১১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

হাতকড়া, পায়ে শিকল পরিয়ে আরও ১১২ ভারতীয়কে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩৬৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : হাতকড়া ও পায়ে শিকল পরিয়ে তৃতীয় দফায় আরও ১১২ জন অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রোববার পাঞ্জাবের অমৃতসরের শ্রী গুরু রাম দাস আন্তর্জাতিক বিমানবন্দরে অভিবাসীদের নিয়ে অবতরণ করেছে একটি মার্কিন সামরিক বিমান।

ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশ ফেরত পাঠাতে শুরু করেছেন।

শনিবার দ্বিতীয় দফায় ১১৬ জন অবৈধ অভিবাসীকে ভারতে ফেরত পাঠায় ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ বার আরও ১১২ জন অবৈধ অভিবাসীকে নিয়ে অমৃতসরে নামল মার্কিন বিমানবাহিনীল সি-১৭ গ্লোবমাস্টার বিমান।

সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, এই ১১২ জন অবৈধবাসীর মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন হরিয়ানার বাসিন্দা। পিটিআই জানিয়েছে, হরিয়ানার ৪৪ জন, গুজরাটের ৩৩ জন এবং পঞ্জাবের ৩১ জন রয়েছেন ওই তালিকায়।

এ ছাড়া উত্তরপ্রদেশের দু’জন, উত্তরাখণ্ডের একজন এবং হিমাচল প্রদেশের এক জন বাসিন্দা রয়েছেন। আগের দুই দফায় ফেরত পাঠানো অবৈধবাসীদের মধ্যে বেশিরভাগই ছিলেন পাঞ্জাবের বাসিন্দা। এ বারের তালিকাতেও পঞ্জাবের বাসিন্দা অবৈধবাসীদের উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে। তবে হরিয়ানা এবং গুজরাটের বাসিন্দাদের সংখ্যা আরও বেশি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট