1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভাজন করা যাবে না : রিজভী - ধানের শীষ
মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভাজন করা যাবে না : রিজভী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ৪৬৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সব ধর্মের যে মিলন এটি যেনো কেউ বিনষ্ট করতে না পারে সেই বিষয়ে সজাগ থাকতে হবে। সম্প্রীতির জাগ্রত চেতনাকে বিভাজন করা যাবে না।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে পূর্জা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, শুধু মাত্র কতৃর্ত্ববাদী শাসন দীর্ঘায়িত করতে বিভাজনের রাজনীতি করেছে বিগত সরকার। সম্প্রীতির আনন্দের মধ্যে যারা বিভেদ তৈরি করছে তারা রাজনৈতিক উদ্দেশ্যে এমনটা করছে।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দুর্গাপূজার উৎসবকে আরও আনন্দদায়ক করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। নিশ্চয়ই সৃষ্টিকর্তা আমাদের সহায় হবেন।

রিজভী আরও বলেন, শতাব্দীর প্রাচীন এই উৎসব যুগ যুগ ধরে হয়ে আসছে। এই উৎসবের দরজা কখনো বন্ধ থাকেনি। আমরা এখানে এক একজন একেক ধর্মের হতে পারি। কিন্তু আমরা তো একই ভূখণ্ডের উপরে দাঁড়িয়ে আছি। একই আলো বাতাস জলের মধ্যে অবগাহন করি। এই অবগাহনের মধ্য দিয়ে আমাদের চেতনা জাগ্রত হয়েছে। জাগ্রত চেতনাকে বিভাজনের রেখা দিয়ে বিভক্ত করা যাবে না।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট