1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
শপথ নিলেন জাতীয় পার্টির ১১ এমপি - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

শপথ নিলেন জাতীয় পার্টির ১১ এমপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১০ জানুয়ারী, ২০২৪
  • ৪০৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী জাতীয় পার্টির ১১ জন। জাতীয় সংসদ ভবনে বুধবার সকালে প্রথমে সংসদের স্পিকার শিরীন শারমিন নিজে শপথ বাক্য পাঠ করেন এবং স্বাক্ষর করেন। পরে তিনি আওয়ামী লীগ থেকে নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান। এরপর স্বতন্ত্রভাবে নির্বাচিতরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন এবং স্বাক্ষর করেন। পরে জাতীয় পার্টির নির্বাচিত ১১ জন সংসদ সদস্য হিসেবে শপথ নেন ও স্বাক্ষর করেন।

এর আগে গতকাল নির্বাচন কমিশন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করে। সংবিধানের বিধান অনুযায়ী গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করতে হবে। শপথ গ্রহণের পরই তিনি কার্যভার গ্রহণ করেছেন বলে গণ্য হবেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি রবিবার সারা দেশে একযোগে ২৯৯ আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২৯৮ আসনের ফল বেসরকারিভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের দেওয়া তালিকা অনুযায়ী নির্বাচনে অংশ নেওয়া দলগুলোর মধ্যে ২৯৮ আসনের মধ্যে আওয়ামী লীগ ২২২ আসনে জয়লাভ করে একক সংখ্যাগরিষ্ঠা লাভ করেছে। নির্বাচনে জাতীয় পার্টি ১১ এবং ওয়ার্কার্স পার্টি, জাসদ ও কল্যাণ পার্টি একটি করে আসনে নির্বাচিত হয়েছেন। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা ৬২টি আসনে জয়লাভ করেছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট