1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রওশন এরশাদের নামে মামলা - ধানের শীষ
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

রওশন এরশাদের নামে মামলা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৬৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : জাতীয় সংসদের সাবেক বিরোধী দলীয় নেত্রী ও ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য রওশন এরশাদ এবং সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোস্তাকীম বিল্লাহ ফারুকীকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে।

বুধবার দুপুরে ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) নেতা খালেদুজ্জামান পারভেজ বাদী হয়ে ময়মনসিংহের ১ নম্বর আমলি আদালতে এ মামলা দায়ের করেন।

জেলা আইনজীবী সমিতির বর্তমান অডিটর অ্যাডভোকেট কামরুল হাসান কিরণ জানান, বিগত দশম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৪ (সদর) আসনে ন্যাপের কুঁড়েঘর প্রতীকে প্রার্থী হন বাদী খালেদুজ্জামান পারভেজ। তার বিপরীতে এই আসনে মহাজোটের একক প্রার্থী ছিলেন বেগম রওশন এরশাদ। এ ঘটনায় ২০২৩ সালের ১৪ ডিসেম্বর রাতে সাদা পোশাকের একদল অজ্ঞাত লোক জোরপূর্বক মামলার বাদীকে তুলে নিয়ে আসামিদের প্রত্যক্ষ মদত ও সহযোগিতায় মৃত্যুর ভয় দেখিয়ে মনোনয়ন প্রত্যাহার করায়। এতে বাদীর অপূরণীয় ক্ষতি হয়েছে।

মামলার বাদী খালেদুজ্জামান পারভেজ বলেন, ন্যায় বিচারের আশায় রাজনৈতিক পট পরিবর্তন হওয়ায় আমি এই মামলাটি দায়ের করেছি।

মামলার শুনানিতে বাদীর পক্ষে অ্যাডভোকেট রিয়াদ মো. সাঈদ, মো. বিল্লাল হোসেনসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট