1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
রওশন এরশাদের জাপা থেকে শফিকুল ইসলামের পদত্যাগ - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন

রওশন এরশাদের জাপা থেকে শফিকুল ইসলামের পদত্যাগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪
  • ৫২৫ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : কাউন্সিলের ৪৮ ঘণ্টা না পেরোতেই জাতীয় পার্টি (রওশন) থেকে পদত্যাগ করেছেন দলটির কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু।

সোমবার বিকালে রওশন এরশাদ বরাবর নিজ স্বাক্ষরিত পদত্যাগপত্র পাঠান তিনি। এতে পারিবারিক ও স্বাস্থ্যগত কারণে পদত্যাগ করছেন বলে উল্লেখ করেন শফিকুল ইসলাম সেন্টু।

এর আগে বিভিন্ন অনিয়ম নিয়ে জিএম কাদেরের বিরুদ্ধে গণমাধ্যমে কথা বললে ঢাকা মহানগর উত্তরের সভাপতিসহ দলীয় সব পদ হারান তিনি। পরে ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির প্রায় এক হাজার নেতাকর্মী জাতীয় পার্টি থেকে পদত্যাগ করেন।

শফিকুল ইসলাম সেন্টু জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট