1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
মার্কিন নির্বাচনী মূল্যায়ন দলের সঙ্গে এবি পার্টির বৈঠক - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

মার্কিন নির্বাচনী মূল্যায়ন দলের সঙ্গে এবি পার্টির বৈঠক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩ জানুয়ারী, ২০২৪
  • ৪৩৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : নির্বাচনপূর্ব ও পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে আসা যুক্তরাষ্ট্রের দুই সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন এবি পার্টির নেতারা। ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট (এনডিআই) ও ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) মূল্যায়ন দলের সদস্যদের সঙ্গে মঙ্গলবার গুলশানের একটি হোটেলে এ বৈঠক হয়।

এবি পার্টির নেতাদের মধ্যে ছিলেন যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট তাজুল ইসলাম, সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু, যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও ব্যারিস্টার যোবায়ের আহমদ ভূঁইয়া ও সহকারী সদস্য সচিব নাসরীন সুলতানা মিলি।

অন্যদিকে মার্কিন যৌথ মূল্যায়ন দলের সদস্যদের মধ্যে বৈঠকে ছিলেন আইআরআইয়ের এশিয়া প্যাসিফিক অঞ্চলের জ্যেষ্ঠ উপদেষ্টা জেওফ্রি ম্যাকডোনাল্ড, আইআরআই যৌথ টিমের নিরাপত্তা ও শারীরিক নির্যাতন বিশ্লেষক নেনাদ মারিনকোভিচ এবং তথ্য পরিবেশ বিশ্লেষক ইভালো পেনশেভ।

বৈঠক শেষে তাজুল ইসলাম সাংবাদিকদের বলেছেন, মার্কিন প্রতিনিধিরা নির্বাচন পর্যবেক্ষণে নয়, নির্বাচনপূর্ব এবং পরবর্তী সহিংসতা পর্যবেক্ষণ করতে এসেছেন। তারা ভোট কেন্দ্রিক সরকারি দলের সহিংসতা, নারী ও অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর প্রতি সহিংসতা বিষয়ে জানাতে চেয়েছেন। এবি পার্টি কেন নির্বাচন বর্জন করেছে, কেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চায়, তা জানতে চেয়েছে। এবি পার্টিসহ কার্যকর রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দেওয়ার বিষয়েও প্রশ্ন করেন।

জবাবে এবি পার্টি কী বলেছে, জানতে চাইলে তাজুল ইসলাম বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন দেশকে আরও বিভক্ত করবে, গভীর সংকটে ফেলবে। সরকার দলীয় নির্বাচনী সহিংসতার ফলে দেশের গণতন্ত্র ও মানবাধিকার পরিস্থিতির ভয়াবহ বিপর্যয় ঘটবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট