1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বেআইনি সমাবেশ: যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদণ্ড - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

বেআইনি সমাবেশ: যুবদলের ৬ নেতাকর্মীর ২৭ মাসের কারাদণ্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১২ জুলাই, ২০২৪
  • ৪৩৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আইন বহির্ভূত সমাবেশ করে জনসধারণের ক্ষতিসাধনের অভিযোগ গুলশান পুলিশের করা মামলায় যুবদলের ৬ নেতাকর্মীকে ২৭ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ক্ষতিসাধনের দায়ে প্রত্যেককে দুই বছর এবং বেআইনি সমাবেশের দায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডিতরা হলেন— ওয়াসিম চৌধুরী, কামাল, খায়রুল ইসলাম, নবী, স্বাধীন, রুবেল।

বৃহস্পতিবার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত এ রায় দেন।

২০১৭ সালের ৩০ ডিসেম্বর গুলশানের ৮৬ নম্বর রোডে পুলিশের নিষেধ অমান্য করে যুবদলের নেতাকর্মীরা বেআইনি সমাবেশ করেন। এ সময় তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন।

ওইদিন গুলশান থানার সাব-ইন্সপেক্টর নূর আলম মাসুম সিদ্দিকী মামলাটি দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০১৯ সালের ৩১ মার্চ আদালতে চার্জশিট দাখিল করেন একই থানার সাব-ইন্সপেক্টর খোরশেদ আলম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট