1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মেজর হাফিজকে - ধানের শীষ
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন

বিমানবন্দর থেকে ফিরিয়ে দেওয়া হলো মেজর হাফিজকে

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ১০৩১ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিনকে ফেরত পাঠানো হয়েছে।

চিকিৎসার জন্য ভারতের দিল্লিতে যেতে চাইলে মঙ্গলবার বিমানবন্দর কর্তৃপক্ষ কোনো কারণ না দেখিয়ে তাকে যেতে বাধা দেয় বলে অভিযোগ করেন তিনি।

মেজর হাফিজের বরাতে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চিকিৎসার জন্য মঙ্গলবার দুপুরে দিল্লি যাওয়ার কথা ছিল মেজর হাফিজের। আগামীকাল বুধবার দিল্লির ফোর্টিস হাসপাতালে তার অস্ত্রোপচারের তারিখ ছিল। কিন্তু বিমানবন্দর ইমিগ্রেশন থেকে তাকে ফেরত পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট