1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
বাংলাদেশ এখন মুক্ত : ড. ইউনূস - ধানের শীষ
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
রোটারি ইন্টারন্যাশনালের আড়ালে শতকোটি টাকা পাচার ও অবৈধ ব্যাংকিংয়ের অভিযোগ দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩

বাংলাদেশ এখন মুক্ত : ড. ইউনূস

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ৫২৮ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : শেখ হাসিনার পতনের পর বাংলাদেশ এখন মুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, দেশজুড়ে মানুষ উদযাপন করছে। তারা যেন দ্বিতীয় স্বাধীনতা পেয়েছে।

ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘তিনি (শেখ হাসিনা) যত দিন ক্ষমতায় ছিলেন, তত দিন আমাদের দেশ দখলকৃত ছিল। তিনি দখলদার শক্তি, একজন স্বৈরশাসক, জেনারেলের মতো আচরণ করছিলেন, সবকিছু নিয়ন্ত্রণ করছিলেন। আজ বাংলাদেশের সব মানুষ নিজেদের স্বাধীন মনে করছে।’

সোমবার রাতে ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টকে দেওয়া প্রতিক্রিয়ায় এসব কথা বলেন ড. ইউনূস।

এর কিছুক্ষণ আগেই কোটা সংস্কার আন্দোলন ঘিরে ছাত্র–জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে যান শেখ হাসিনা।

এটা বাংলাদেশের মানুষের জন্য দ্বিতীয় স্বাধীনতার মতো মন্তব্য করে ড. ইউনূস বলেন, ‘আমরা এখন নতুন করে শুরু করতে চাই এবং আমাদের জন্য একটি সুন্দর দেশ গড়ে তুলতে চাই। এই প্রতিশ্রুতিই আমরা দিতে চাই। আমাদের ভবিষ্যতের নেতৃত্ব দেবেন শিক্ষার্থী ও তরুণেরা।’

আলাপচারিতায় সক্রিয় রাজনীতিতে যুক্ত থাকার কথা উড়িয়ে দেন ড. ইউনূস। তিনি বলেন, ‘রাজনীতিতে যুক্ত হওয়ার মতো মানুষ আমি না। আমি আরও স্বাধীন পরিবেশে আমার কাজ চালিয়ে যেতে চাই, যা শেখ হাসিনার শাসনের সময় আমি পাইনি। কারণ, তিনি সব সময় আমাকে আক্রমণ করতেন। আগে যেসব কাজ করতে পারিনি, এখন সেই কাজে নিজেকে নিয়োজিত করব।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত - ২০২১
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট