1. onemediabd@gmail.com : admin2 :
  2. info@www.dhanershis.net : ধানের শীষ :
ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে : আমীর খসরু - ধানের শীষ
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
দেশে জনগণের শান্তি নষ্ট করার সুযোগ কাউকে দেয়া হবে না: প্রধানমন্ত্রী ১ মে নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ সংরক্ষিত নারী সংসদ সদস্য, ৩১ দফা কর্মসূচি এবং একবিংশ শতাব্দীর রাজনীতি: একটি সমন্বিত বিশ্লেষণ ঐতিহাসিক ৭ নভেম্বরকে পুনরায় সরকারি ছুটি পুনর্বহালের সিদ্ধান্ত সংরক্ষিত নারী আসনে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার শুক্র ও শনিবার বিশ্ববাজারে কমলো তেলের দাম সংসদ বসছে ১২ মার্চ নির্বাচন হবে স্পিকার ডেপুটি স্পিকার খতিব-ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ও উৎসব ভাতা নিয়ে সুখবর দিল সরকার শরীয়তপুরে পদ্মা নদীতে নৌযানে চাঁদাবাজির ‘মূলহোতা’সহ গ্রেফতার ৩ ঈদুল ফিতরের আগেই ফ্যামিলি কার্ড বিতরণের সিদ্ধান্ত

ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে : আমীর খসরু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ৩৩৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের তারিখ নিয়ে সবার মধ্যেই স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মতপার্থক্য থাকবেই তবে যেসব বিষয়ে ঐক্য হবে সেসব বিষয়ে কাজ করা হবে।

রবিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের বৈঠক শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আমীর খসরু বলেন, ‘ফেব্রুয়ারিতে সম্ভাব্য নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা শুধু বাংলাদেশের জন্য নয়, আন্তর্জাতিক বন্ধু রাষ্ট্রগুলোর জন্যও স্বস্তির।’

তিনি বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে হওয়া বৈঠককে মার্কিন যুক্তরাষ্ট্র ‘গুরুত্বের সঙ্গে’ দেখছে। আলোচনায় যুক্তরাষ্ট্রের বাংলাদেশে আরোপিত ট্যারিফ নিয়েও কথা হয়।

সংস্কার ও ‘জুলাই সনদ’ নিয়েও আলোচনা হয়েছে জানিয়ে আমীর খসরু বলেন, ‘সব বিষয়ে মতৈক্য না থাকলেও যেসব বিষয়ে ঐকমত্য হবে, তা নিয়েই এগিয়ে যাবো।’

তিনি আরও বলেন, ‘এতোদিন মামলা করার সুযোগ ছিল না। এখন অবৈধভাবে করা বিগত তিনটি নির্বাচনের সময় দায়িত্বে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট